শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পঞ্চগড়ে ছয় ইটভাটাকে ৩১ লাখ টাকা জরিমানা

অনলাইন নিউজ পোর্টাল • 11 ফেব্রুয়ারি 2021, 06:41 বিকাল • 198 বার পঠিত
পঞ্চগড়ে ছয় ইটভাটাকে ৩১ লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ে ছয়টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩১ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর রংপুর।  

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বোদা উপজেলায় এ অভিযান চালানো হয়।

 

র‍্যাব-১৩ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ সদর দপ্তর ঢাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার।  

এ সময় পরিবেশ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মেজবাবুল আলম, সহকারী পরিচালক ফারুক হোসেন, নীলফামারী র‍্যাব-১৩ সিনিয়র এএসপি, মুন্না বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার তথ্য ছিল। এসব ভাটায় অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে ছয়টি ইট ভাটায় অভিযান চালিয়ে ৩১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দুটি ভাটা ও ইট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জরিমানা করা ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল।

ভাটাগুলোর মধ্যে বোদা উপজেলার বেংকহারি বনগ্রাম ইউনিয়নের ডিওবি সালেহ আহম্মেদ, এসআরবি, শ্যামল রায়, এলআরবি ব্রিকসের মালিক আব্দুর রহমান, এসএসবি- টু ব্রিকসের মালিক আজিজুল ইসলামকে জরিমানা করা হয়। বোদা সদর ইউনিয়নে এমএমএল ব্রিকস ৫ লাখ ও ডিবি ব্রিকসে ৬ লাখসহ মোট ছয়টি ইট ভাটায় ৩১ লাখ টাকা জরিমানা করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার বাংলানিউজকে জানান, জরিমানা করা ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে অবৈধ ছয়টি ইট ভাটায় ৩১ লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।