শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পঞ্চগড় থেকে ভারত, নেপাল এবং ভুটানের সাথে রেললাইন স্থাপিত হবে

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুলাই 2020, 12:01 দুপুর • 282 বার পঠিত
পঞ্চগড় থেকে ভারত, নেপাল এবং ভুটানের সাথে রেললাইন স্থাপিত হবে

বর্তমানে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে জানিয়ে রেলপথমন্ত্রী বলেছেন, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন করা হচ্ছে। এটি পরে ভারতের শিলিগুড়ি, দার্জিলিং এবং নেপাল, ভুটানের সাথে যোগাযোগ স্থাপিত হবে।

সরকার বিরল রেলবন্দরকে দেশের এক নম্বর রেলবন্দর হিসেবে রুপান্তরের জন্য কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, শুধু দিনাজপুরেই তিন থেকে চারটি পথ দিয়ে ভারতের সাথে যোগাযোগ হবে। প্রস্তাবনা আমরা তৈরি করেছি, রেলওয়ে লালমনিরহাট ডিভিশন থেকে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। সবকিছু যাচাই-বাছাই করে বিরল স্থলবন্দর দিয়ে রেলপথ নির্মাণের একটি ভালো প্রকল্প নেয়া হবে।

রেলমন্ত্রী বলেন, একসময় বাংলাদেশের মানুষের খাদ্যের অভাব থাকলেও বর্তমানে এদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এবছর বাংলাদেশে ৩ কোটি ৭৫ লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে খাদ্য উৎপাদন হয়েছে ৩ কোটি ৯৯ লাখ মেট্রিক টন। ২৪ লাখ মেট্রিক টন খাদ্য বাংলাদেশে উদ্বৃত্ত আছে।