পল্লবীতে ১ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ২
মোহাম্মদ খাইরুল আমিন
•
14 এপ্রিল 2022, 02:50 দুপুর
•
237 বার পঠিত
রাজধানী ঢাকার পল্লবী এলাকা থেকে এক কেজি হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৩ এর পক্ষ থেকে জানানো হয় যে তাদের বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুজন হলেন মো. নুরুন্নবী ওরফে বিদ্যুৎ (৪৫) ও মো. আজমাইন সেখ
(৩৯)।
র্যাব কর্মকর্তা বলেন, পল্লবী এলাকায় হেরোইন কেনাবেচার খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি চামড়ার ব্যাগে এক কেজি হেরোইন পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে হেরোইন কেনাবেচার কথা স্বীকার
করেছে বলে জানা গেছে।