শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পিলখানা হত্যাকান্ডে শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 19 ডিসেম্বর 2024, 07:38 বিকাল • 195 বার পঠিত
পিলখানা হত্যাকান্ডে শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন শহিদ পরিবারের সদস্যরা।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকিসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে।

শহিদ পরিবারের পক্ষে অ্যাডভোকেট উদয় তাসমীর বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় ১৫-২০ জন শহিদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।