শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পিলখানা হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র: অ্যাটর্নি জেনারেল

মোহাম্মদ খাইরুল আমিন • 15 ফেব্রুয়ারি 2025, 03:55 দুপুর • 240 বার পঠিত
পিলখানা হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র: অ্যাটর্নি জেনারেল

আজ শনিবার সকালে বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ছায়া সংসদ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘বাংলাদেশে আধিপত্য বিস্তার, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র করেছিল। নির্লজ্জভাবে একজন খুনিকে আশ্রয় দিয়েছে দেশটি।’’

মো. আসাদুজ্জামান বলেন, ‘‘বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিলো না। এটা ছিলো আন্তর্জাতিক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড।’’

তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা বিডিআরের পোশাক পরে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন কি না, তা শক্তভাবে তদন্ত করা উচিত এবং শেখ হাসিনাসহ মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনা হবে।’’

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর দরবার চলাকালে বিদ্রোহ শুরু হয়। অতর্কিত হামলায় ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন, মোট প্রাণহানি হয় ৭৪ জনের। হত্যাকাণ্ডের নৃশংসতা বোঝতে দুই দিন সময় লাগে, ২৭ ফেব্রুয়ারি পিলখানার ভেতরে একাধিক গণকবরের সন্ধান মেলে।