শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 23 এপ্রিল 2021, 09:25 রাত • 196 বার পঠিত
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 রংপুরে পিকআপের ধাক্কায় খাইরুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি দিনাজপুর জেলার বিরল উপজেলার মাধবাতী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।খাইরুল ইসলাম ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।  
 
 শুক্রবার দুপুরে রংপুর থেকে সৈয়দপুরের দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন খাইরুল ইসলাম। সদর উপজেলার পাগলাপীর দেবীপুরে পৌঁছালে পেছন থেকে নিয়ন্ত্রণ হারানো একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারসহ পিকআপটিকে থানায় নিয়ে যায়।

 দুর্ঘটনার পর চালক পিকআপ রেখে পালিয়েছে। আমরা নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।