শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পিকআপচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 09:57 সকাল • 1,262 বার পঠিত
পিকআপচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ময়মনসিংহে পিকআপচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।

বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাওহিদুল ইসলাম (৬) ময়মনসিংহ আকুয়া মোড়লবাড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে ও কোকিল চৌহান ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগীর মধু চৌহানের ছেলে।

এ ঘটনায় আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত তাওহিদুল ইসলামের (৬) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর রাত ১০টার দিকে সেখানে মারা যান কোকিল চৌহান।

এদিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রণিতা সূত্রধর জানান, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের মৃত্যুর  আসে।