পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ
অনলাইন নিউজ পোর্টাল
•
21 সেপ্টেম্বর 2020, 05:27 বিকাল
•
470 বার পঠিত
(পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন শপথ গ্রহণ করেছেন। সোমবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাকে শপথবাক্য পাঠ করান।
এ সময় পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
গত ১৬ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যান নিয়োগপ্রাপ্ত হন। ড. মোহাম্মদ সাদিকের স্থলাভিষিক্ত হলেন সোহরাব হোসাইন।
পিএসসির চেয়ারম্যান একটি সাংবিধানিক পদ। সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চেয়ারম্যান নিয়োগ দেন। দায়িত্ব নেয়ার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) তিনি এ পদে দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।