শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পি কে হালদারের বিষয়ে জারি করা রুল শুনানি ১২ জুন

মোহাম্মদ খাইরুল আমিন • 17 মে 2022, 12:17 দুপুর • 210 বার পঠিত
পি কে হালদারের বিষয়ে জারি করা রুল শুনানি ১২ জুন

প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে দেশে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত রুলের শুনানির জন্য আগামী ১২ জুন দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রুল শুনানির জন্য এই দিন ধার্য করেন। এই তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক। 

পি কে হালদার পৃথিবীর কোন কোন দেশে টাকা রেখেছেন এবং তার মামলা তদন্তের সর্বশেষ অবস্থা জানাতেও দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল পি কে হালদারের ভারতে গ্রেপ্তারের বিষয়টি আদালতের নজরে আনেন। আর এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ কে এম আমিন উদ্দিন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

২০২০ সালের ১৯ নভেম্বর পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে কিংবা গ্রেপ্তারে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে স্বতঃপ্রণোদিত রুল জারি করেছিল হাই কোর্ট। এ রুলের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।

দেশ থেকে কয়েক হাজার টাকা আত্মসাত করে ২০১৯ সালে পালিয়ে যান এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার। মনে করা হতো তিনি কানাডায় বসবাস করছেন। কিন্তু পরে জানা যায় নাম বদলে ভারতে অবস্থান করছেন। সেখানেই বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে শনিবার ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পিকে হালদারকে গ্রেপ্তার করে। তার পর থেকে ফের তিনি আলোচনায়।