পহেলা সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স
ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ ।
বেসরকারি খাতের অন্যতম এয়ারলাইন্স ইউএস-বাংলা কোভিড-১৯ এ নির্দেশিত সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ঢাকা থেকে সরাসরি মাস্কাটে এবং রবি, বুধ ও শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে মাস্কাটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে মঙ্গল, বুধ, শুক্র ও রোববার মাস্কাট থেকে সরাসরি ঢাকা এবং সোম, বৃহস্পতি ও শনিবার মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে।
ওমান সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা অনুযায়ী ওমানি নাগরিক, যারা ওমানে স্থায়ীভাবে বসবাস করছে, যাদের বৈধ ভিসা আছে এবং অ্যারাইভাল ভিসার যোগ্য যাত্রীরা ওমান ভ্রমণ করতে পারবে।