শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পহেলা এপ্রিল সংসদ অধিবেশন শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 15 মার্চ 2021, 05:57 বিকাল • 835 বার পঠিত
পহেলা এপ্রিল সংসদ অধিবেশন শুরু

আগামী পহেলা এপ্রিল (বৃহস্পতিবার) একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হবে। ওই দিন বেলা ১১টায় শুরু হবে এ অধিবেশন।
সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।

এ বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশনায় বলা হয়েছে, ‘সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, মো. আবদুল হামিদ, ১৪২৭ বঙ্গাব্দের ১৮ চৈত্র মোতাবেক ২০২১ খ্রিস্টাব্দের ১ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার শেরে বাংলানগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ (২০২১ সালের দ্বিতীয়) অধিবেশন আহ্বান করছি।’