পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন ৪ ঘণ্টা বন্ধ থাকবে
ওএনপি২৪ নিউজ ডেস্ক
•
11 এপ্রিল 2025, 02:42 দুপুর
•
307 বার পঠিত
আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে।
শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।
ডিএমটিসিএল সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে ওইদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টেশনটি বন্ধ থাকবে।
৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর ১২টার পর আবার স্টেশনটি খুলে দেওয়া হবে এবং মেট্রোরেলে যাত্রী ওঠানামা করবে।