শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

পেয়াজের সাথে দাম কমেছে ব্রয়লার ও সবজির

মোহাম্মদ খাইরুল আমিন • 10 জুন 2023, 05:00 বিকাল • 485 বার পঠিত
পেয়াজের সাথে দাম কমেছে ব্রয়লার ও সবজির

ভারতীয় পেঁয়াজ বাজারে আসার সাথে সাথেই দাম কমেছে পণ্যটির। সেই সঙ্গে কমেছে ব্রয়লার ও সোনালি মুরগি ও সবজির দামও। বেশির ভাগ সবজির দাম ২০ থেকে ৩০ টাকা কমেছে। এতে ক্রেতাদের মাঝে ফিরেছে স্বস্তির নিঃশ্বাস।

আজ শনিবার (১০ জুন) রাজধানীর কাওরানবাজাররে বিভিন্ন পয়েন্ট  ঘুরে ঘুরে এমন চিত্র দেখা যায়। ক্রেতারা ম্বস্তিতে বাজার করার চিত্রও নজরে আসে। এর আগে নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম হাতের নাগালের বাহিরে যাওয়াতে জনমনে ছিল ক্ষুধ। 

বাজারে দেখা যায়, ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। গত সপ্তাহে যা ৯০ থেকে ১০০ টাকা করে কিনতে হয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ২০০ থেকে ২১০ টাকা কেজিতে। সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা করে। সেই সঙ্গে কমেছে বেশির ভাগ সবজির দামও।