শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পীরগাছা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন • 02 অক্টোবর 2025, 05:47 বিকাল • 195 বার পঠিত
পীরগাছা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন গ্রেপ্তার

রংপুর, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন লিটনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।

 

বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলা সদরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিটন উপজেলার অনন্তরাম গ্রামের আলহাজ্ব বেলায়েত হোসেনের ছেলে।

 

অভিযানে নেতৃত্ব দেওয়া পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ জানান, গ্রেপ্তারকৃত লিটনকে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া জানান, লিটনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।