পদ্মায় তীব্র স্রোতে শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ
মোহাম্মদ খাইরুল আমিন
•
20 জুন 2022, 08:58 সকাল
•
223 বার পঠিত
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে শরীয়তপুরের সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত রোববার রাতে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
গত (১৯ জুন) রাত ১০টার দিকে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তবে এর আগে ভোরে তীব্র স্রোতের কারণে পদ্মা নদীর শিমুলিয়া-সাত্তার মাদবর মঙ্গলমাঝি ঘাট নৌরুটে দুই চলন্ত ফেরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন নিখোঁজ হন। এতে আহত হন অন্তত ১০ জন। শরীয়তপুরের জাজিরা প্রান্তে টার্নিং পয়েন্টে বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল ফেরির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) শিল্পী বিষয়টি নিশ্চিত করেছেন।