পদ্মায় জেলের জালে ১২ কেজি’র কাতল
অনলাইন নিউজ পোর্টাল
•
29 সেপ্টেম্বর 2021, 04:04 দুপুর
•
255 বার পঠিত
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ১২ কেজি ১০০ গ্রাম। বুধবার সকালে জেলে নাতকৃঞ্চ হলদারের জালে মাছটি ধরা পরে।
দৌলতদিয়া ফেরিঘাটের চাদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মোঃ চান্দু মোল্লা জানান, বুধবার সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদুরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে জেলে নাতকৃঞ্চ হলদার এ সময় তার জালে বিশাল আকৃতির এই কাতল মাছটি ধরা পরে। মাছটিকে আড়তে নিয়ে আসলে ১২০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৪০০ টাকায় কিনে ১২৫০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।