শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদ্মায় বিলীন চরাঞ্চলের স্বাস্থ্য কেন্দ্র

অনলাইন নিউজ পোর্টাল • 30 আগস্ট 2021, 09:03 সকাল • 283 বার পঠিত
পদ্মায় বিলীন চরাঞ্চলের স্বাস্থ্য কেন্দ্র

পদ্মা-যমুনার পানি বৃদ্ধিতে মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত শনিবার রাত ১১টার দিকে হেলে পরা স্বাস্থ্য কেন্দ্রটি সম্পূর্ণরুপে নদীতে বিলীন হয়ে যায়। ফলে হাতিঘাটার জনমনে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও লেছড়াগঞ্জ ও সুতালড়ীসহ চরাঞ্চলের তিনটি ইউনিয়নের রাস্তাঘাট, হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানসহ একাধিক স্থাপনাও ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে।

হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন মুঠোফোনে জানান, একে একে সকল সরকারি বেসরকারি স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। গত রাতে আজিমনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র নদীতে চলে গেছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি। এখন তারা কি ব্যবস্থা নেন এটাই দেখার বিষয়। জানা যায়, গত চার দিন আগে পদ্মার ভাঙনের কবলে নদীগর্ভে হেলে পড়েছিল আজিমনগর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের দোতলা ভবন। চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২০০৮ সালে এই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি চালু করা হয়। কিন্তু গতকাল রাতে এই স্বাস্থ্য কেন্দ্রটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়াও ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে বর্তমান নদীর তীরবর্তীতে অবস্থিত আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হাতিঘাটা আশ্রয়ন কেন্দ্র, সোয়াখাড়া আদর্শ গ্রাম, ৫৭নং হারুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইব্রাহিমপুর জামে মসজিদ ও মাদরাসা, হাতিঘাটা বাজারসহ পাকা আধাপাকা একাধিক রাস্তা।