পদ্মাসেতু চালু হলে ১ শতাংশ জিডিপি বাড়বে
অনলাইন নিউজ পোর্টাল
•
12 ডিসেম্বর 2020, 06:57 বিকাল
•
223 বার পঠিত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পদ্মাসেতু হলে ইকোনমিক্যাল এলায়েন্সের মাধ্যমে বাংলাদেশের জিডিপি ১ শতাংশ বেড়ে যাবে।
শনিবার সকালে রাজধানীর কারওরান বাজারে ওয়াসা ভবনের সামনে হাত ধোঁয়ার গাড়ি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, পদ্মাসেতুর স্প্যান বসার কাজ শেষ হওয়ায় মানুষের মধ্যে আরো বেশি আশার সৃষ্টি হয়েছে। আমরা প্রেডিক্ট করেছিলাম জিডিপি হবে ৮ দশমিক ২, যদি ১ শতাংশ জিডিপি বাড়ে আর যদি ৯ শতাংশ হয় তাহলে মানুষের একটা অভূতপূর্ব পরিবর্তন দেখা যাবে।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তাতে দেশ একটি স্থিতিশীল অবস্থায় আছে। আমরা আশা করি, এই পরিস্থিতিকে আমরা মোকাবিলা করতে পারবো এবং বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশে অর্থ বিনিয়োগ করা জনকল্যাণমূলক, এটা অপচয় নয়। সেসব কারণে দাতাদের অনেক উৎসাহ আছে।