শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদ্মা সেতুতে প্রথম দিনে ২ কোটি ৯ লাখ টাকা টোল আদায়

মোহাম্মদ খাইরুল আমিন • 27 জুন 2022, 11:09 দুপুর • 277 বার পঠিত
পদ্মা সেতুতে প্রথম দিনে ২ কোটি ৯ লাখ টাকা টোল আদায়

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে টোল আদায় হয়েছে হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত এই টাকা আদায় হয়। এই সময়ে মোট ৫১ হাজার ৩১৬টি যানবাহন সেতু পার হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে। 

শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুর প্রথম যাত্রী হিসেবে তিনিই টোল দিয়েছিলেন। এরপর গতকাল সকাল ৬টা থেকে সর্ব সাধারণের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়া হয়।   

এই সেতুতে রোজ প্রায় ২৪ হাজার যানবাহন চলবে বলে পূর্বানুমান করা হয়েছিল। সেখানে প্রথম দিনেই ৫১ হাজারের বেশি গাড়ি পার হয়েছে। এটা দ্বিগুণের বেশি। অবশ্য বাসেক জানিয়েছে, প্রথম দিনে সেতু দিয়ে চলাচল করা যানের বড় অংশ ছিল মোটরসাইকেল। যদিও আজ সকাল ৬টা থেকে এই সেতুতে মোটরবাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। 

বাসেকের তথ্য, মাওয়ার দিক থেকে প্রথম দিনে ২৬ হাজার ৫৮৯টি যানবাহন সেতু পার হয়েছে। টোল উঠেছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। আর জাজিরা থেকে এই সময়ে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। সেতু পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি যান।