শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদ্মা সেতুর স্প্যানে আঘাতের চিহ্ন নেই: কাদের

অনলাইন নিউজ পোর্টাল • 31 আগস্ট 2021, 02:25 দুপুর • 291 বার পঠিত
পদ্মা সেতুর স্প্যানে আঘাতের চিহ্ন নেই: কাদের

সরেজিমনে পরিদর্শন শেষে পদ্মাসেতুর স্প্যানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

এর আগে মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে পদ্মা সেতুর পিলারের স্প্যানে ফেরির মাস্তুলের ‘ধাক্কা’র ওই খবর ছড়িয়ে পড়ে।  এরপরই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সরেজমিনে পরিদর্শন করেন ওবায়দুল কাদের।

ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্টদের পুনরায় বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘এখানে কোন ধরনের অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।’

বারবার কেন দেশের এই স্বপ্নের সেতুতে আঘাত হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ সময় তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিষয়টি কোনভাবেই হালকাভাবে নিলে চলবে না।