শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খোলা যুবক গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন • 27 জুন 2022, 10:59 দুপুর • 215 বার পঠিত
পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খোলা যুবক গ্রেফতার

পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু  খুলে ফেলার অভিযোগে গতকাল এক যুবককে  গ্রেফতার করা হয়েছে।

বিশেষ পুলিশ  সুপার রেজাউল মাসুদ জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল রোববার সন্ধ্যায়  রাজধানীর শান্তিনগর  থেকে  বায়েজিদ তালহা নামে এক যুবককে  গ্রেফতার করেছে।

ঐ কর্মকর্তা  জানান, সোমবার সংবাদ  সম্মেলনের  মাধ্যমে এ বিষয়ে  বিস্তারিত  জানানো হবে।

এদিকে সেতু বিভাগ পদ্মা সেতুতে উৎসুক মানুষের পায়ে হেঁটে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।