পদ্মা সেতু হয়ে প্রধানমন্ত্রী সপরিবারে টুঙ্গিপাড়ায়
মোহাম্মদ খাইরুল আমিন
•
04 জুলাই 2022, 12:46 দুপুর
•
217 বার পঠিত
উদ্বোধনের ৯ দিন পর পারিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু পার হয়ে টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
তিনি ও তার পরিবার পদ্মা সেতু পার হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুরে পৌঁছান। সকাল ১১টা ২০ মিনিটে তারা পৌঁছান গোপালগঞ্জ সদরে।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের অন্য সদস্যরা আছেন।
টুঙ্গিপাড়া পৌঁছানোর পর দুপুর পৌনে ১২টার দিকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে যান। সেখানে তারা পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মগফেরাত কামনা করে তারা দোয়া পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।