শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদ্মা সেতু এড়াতে শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌরুট চালু হচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 26 আগস্ট 2021, 09:37 সকাল • 259 বার পঠিত
পদ্মা সেতু এড়াতে শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌরুট চালু হচ্ছে

অবশেষে চালু হচ্ছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মঙ্গলমাঝি নৌরুট। স্থানান্তর হচ্ছে মাদারীপুরের বাংলাবাজার ঘাট। আগামীকাল শুক্রবার (২৭ আগস্ট) থেকে চালু হতে পারে শরীয়তপুরের মঙ্গলমাঝি ঘাট। তাই ৮দিন বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ ফেরি সার্ভিস সীমিত আকারে চালু হচ্ছে বলে যানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে এই ফেরি সার্ভিস বন্ধ থাকায় মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে লঞ্চ গুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্যকরা গেছে। ইঞ্জিন চলিত ট্রলার গুলোতে অতিরিক্ত যাত্রী ও মটরসাইকেল পারাপার করা হচ্ছে। এদিকে
মঙ্গলমাঝি ঘাটের ফেরির পল্টুন স্থাপনার কাজ চলছে এখন। তৈরি করা হয়েছে পল্টুন সংযোগ সড়ক।