শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদ্মা নদীতে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 15 নভেম্বর 2022, 09:11 সকাল • 517 বার পঠিত
পদ্মা নদীতে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু

রাজশাহী পদ্মায় নৌকাডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। জানা যায় গত সোমবার সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নৌপুলিশের ওসি ওবাইদুর রহমান।

মৃতরা হলেন- পবা উপজেলার দামকুড়া থানার সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম ও একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম।

স্থানীয়রা জানায় ,সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারের চরে যান। খড় কেটে বিকেলে একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে উঠে আসতে পারলেও খড়ের নিচে চাপা পড়েন আসিয়া ও রাশেদা। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় পদ্মার ধারে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরো বলেন, লাশ দুটি রামেক হাসাপাতলের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।