পবিত্র রমজানে অফিস চলবে সকাল ৯ টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত
মোহাম্মদ খাইরুল আমিন
•
28 ফেব্রুয়ারি 2024, 07:24 বিকাল
•
395 বার পঠিত
পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।