শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পবিত্র কুরআন পোড়ানো অপরাধীদের শায়েস্তা করবে চেচেন আর্মি

মোহাম্মদ খাইরুল আমিন • 19 আগস্ট 2023, 04:59 দুপুর • 341 বার পঠিত
পবিত্র কুরআন পোড়ানো অপরাধীদের শায়েস্তা করবে চেচেন আর্মি

পবিত্র কুরআন পোড়ানো অপরাধীদের শায়েস্তা   করবে চেচেন আর্মি

সম্প্রতি সুইডেনে কিছুদিন পর পর পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ।  এ বিষয়ে মুসলিম বিশ্বের নেতাদের ভূমিকার কঠোর সমালোচনাও করেছেন তিনি।

 ইউক্রেন যুদ্ধ শেষ হলে পবিত্র কুরআন পোড়ানোর অপরাধীদের মোকাবেলা করে শায়েস্তা  করার হুঁশিয়ারি দিয়েছেন কাদিরভ।

টেলিগ্রামে দেওয়া বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে কাদিরভ জানিয়েছেন, ইউরোপে ইসলামের পবিত্র গ্রন্থের ধারাবাহিক অবমাননা মুসলিম বিশ্বের জন্য একটি অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করেছে। পরিস্থিতি অত্যন্ত জটিল করে তুলেছে।


বিশ্বের মুসলিম নেতাদের সমালোচনা করে তিনি বলেন, 'এই সময়ে মুসলিম দেশগুলোর নেতারা কোথায়? কেন তারা আমাদের পবিত্র ধর্মগ্রন্থকে প্রকাশ্যে অপমান করতে দিচ্ছে এবং মুসলিম ও ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে না? তারা কি সত্যিই আল্লাহর ক্রোধের চেয়ে প্রতিক্রিয়া এবং আমেরিকান ও ইউরোপীয় নিষেধাজ্ঞাকে বেশি ভয় পায়?''

রাশিয়ার প্রশংসা করে রমজান কাদিরভ বলেন, বর্তমানে রাশিয়া ইউক্রেনে 'আমাদের পবিত্র মূল্যবোধের জন্য' লড়াই করছে। পশ্চিমা 'আক্রমনাত্মক ঔপনিবেশিক নীতির' বিরুদ্ধে একাই  দাঁড়িয়েছে।

ইউক্রেন যুদ্ধের পর তিনি ইসলাম ও পবিত্র কুরআনের অবমাননাকারীদের মোকাবেলা করবেন বলে জানিয়েছেন কাদিরভ।

তিনি বলেন, 'আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। আমরা যখন ইউক্রেনের লড়াই শেষ করবো, তখন সেই সব দেশে যাব যারা কুরআনকে অপবিত্র করেছে।'

কাদিরভ উল্লেখ করেছেন যে, রাশিয়ায় অনেক মুসলিম আছে যারা ঘটনাগুলোকে উপেক্ষা করবে না।

তিনি বলেন, প্রায় দশ হাজার চেচেন যোদ্ধা এখন ইউক্রেনে করছে। আরও ১৫ হাজার সৈন্য  লড়াইয়ে নামতে প্রস্তুত। এছাড়াও ত্রিশ, চল্লিশ, পঞ্চাশ হাজার স্বেচ্ছাসেবক আছে। আমাদের অস্ত্র আছে, ভারী যন্ত্রপাতি আছে। যারা এসব সমর্থন করে আমরা তাদের প্রতিক্রিয়া দেখাব।

কাদিরভ বলেন যে, যদি এই শয়তানি কাজগুলো বন্ধ না করা হয় তাহলে আগামীতে তারা আমাদের মসজিদে উঠে পড়বে। তারা আমাদের বাচ্চাদের বিপথগামী করবে। এছাড়া তারা আমাদের জনগণকে এমন ভোক্তাতে পরিণত করবে এবং ডলার প্রভু হয়ে উঠবে।