শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে কয়েকটি যানবাহন নিয়ে ডুবে গেল ফেরি

অনলাইন নিউজ পোর্টাল • 27 অক্টোবর 2021, 10:38 দুপুর • 1,218 বার পঠিত
পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে কয়েকটি যানবাহন নিয়ে ডুবে গেল ফেরি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় রো রো ফেরি আমানত শাহ তীরের ভিড়ার পর যানবাহন নিয়ে ডুবে গেছে।

বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।

 

তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।