পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি
অনলাইন নিউজ পোর্টাল
•
13 এপ্রিল 2021, 12:57 দুপুর
•
225 বার পঠিত
করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্তের হার বেড়েই চলছে এমতাবস্থায় পরিস্থিতি সামাল দিতে সারা দেশে কঠোর লকডাউনের হুকুম জারি করেছে সরকার। ঘোষণার পরপরই রাজধানী ছাড়ছে মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলদিয়া নৌপথে বাড়ছে সাধারণ যাত্রী ও ছোট গাড়ীর চাপ। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি ফলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। ফেরিঘাট এলাকায় ব্যাক্তিগত যানবাহনের বাড়তি চাপের কারণে ভোগান্তি বেড়েছে পণ্যবাহী ট্রাক চালকদের। এদিকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ থাকায় ছোট যানবাহনের পাশাপাশি মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে।