পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
অনলাইন নিউজ পোর্টাল
•
22 জানুয়ারী 2021, 10:30 দুপুর
•
1,298 বার পঠিত
মধ্যরাতে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ হওয়ার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান।
তিনি জানান, রাত ২টা ২০ মিনিটের দিকে ঘন কুয়াশার মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে মাঝ পদ্মায় চার থেকে পাঁচটি ফেরি আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার প্রকোপ কমে গেলে ১ টি ফেরি দিয়ে এ নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে।