শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পাঠ্যবই ভুলে পূর্ণ থাকা দুর্ভাগ্যজনক মন্তব্য হাইকোর্টের

অনলাইন নিউজ পোর্টাল • 27 সেপ্টেম্বর 2021, 12:48 দুপুর • 299 বার পঠিত
পাঠ্যবই ভুলে পূর্ণ থাকা দুর্ভাগ্যজনক মন্তব্য হাইকোর্টের

ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত একই বিষয়ের একটি পাঠ্য বই ভুলে ভরা। বইটি হচ্ছে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’। আর পাঠ্য বইয়ে এত ভুল থাকা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ প্রশ্ন তোলেন।

হাইকোর্ট মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইয়ে মুদ্রিত ভুলের ব্যাখ্যা দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে তলব করেন। আগামী ১০ নভেম্বর তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে।

আদালত উপরোক্ত মন্তব্যের পাশাপাশি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এনসিটিবি চেয়ারম্যানকে তলব করেন। রুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইতে থাকা ভুল সংশোধনে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।