শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পাসপোর্টের মেয়াদ বাড়াতে প্রবাসীদের ফি লাগবে না

অনলাইন নিউজ পোর্টাল • 11 মার্চ 2021, 07:20 সকাল • 1,344 বার পঠিত
পাসপোর্টের মেয়াদ বাড়াতে প্রবাসীদের ফি লাগবে না

পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়াতে প্রবাসীদের কোনো ধরনের ফি লাগবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সৌদি আরবে তিনদিনের সফর শেষে বুধবার সকালে ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বরাতে জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমরা প্রস্তাব দিয়েছি প্রবাসীদের পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো প্রকার ফি না নিতে। এ প্রস্তাব গৃহীত হয়েছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবো।

তিনি আরো বলেন প্রবাসে এক বছর পাসপোর্টের মেয়াদ বাড়াতে ২৫ ডলার ফি নেয়া হয়। এই ফি লাগবে না। সৌদি আরবে টিকা নেয়ার জন্য তাওয়াক্কাল অ্যাপে আবেদন করতে হয়। আমাদের প্রবাসী যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তারা টিকা নিতে পারছিলেন না। এক বছর মেয়াদ বাড়ালে তারা সেটা নিতে পারবেন। বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে।