শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পারস্পরিক শান্তি আলোচনা করতে তালেবানের একটি দল পাকিস্তানে

অনলাইন নিউজ পোর্টাল • 25 আগস্ট 2020, 03:27 দুপুর • 174 বার পঠিত
পারস্পরিক শান্তি আলোচনা করতে তালেবানের একটি দল পাকিস্তানে

তালেবান সদস্যদের একটি দল পাকিস্তান পৌঁছেছে। দেশটির সরকারের সঙ্গে তারা পারস্পরিক শান্তি আলোচনা করতে সেখানে গেছেন। তালেবানের মুখপাত্র সুহালি শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক শাখার প্রধান মোল্লাহ আবদুল গনি বারাদার নেতৃত্বে তালেবানদের একটি দল পাকিস্তানে পৌঁছেছে। সেখানে তারা পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দুই পক্ষের শান্তি স্থাপন নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া পাকিস্তানে আটকে পড়া আফগান শরণার্থী, পারস্পরিক বাণিজ্য, যাতায়াত নিয়েও আলোচনা হবে।

সম্প্রতি আফগান সরকার বন্দি থাকা অন্যতম শীর্ষ ৮০ তালেবান সদস্যকে মুক্তি দিয়েছে। এর পরই শান্তি আলোচনার জন্য রাজি হয় তালেবান। সে কার্যক্রমের অংশ হিসেবে আফগান সরকারের পাশাপাশি এবার তারা পাকিস্তানেও এসেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তির অংশ হিসেবেই তালেবান বন্দিদের মুক্তি দিয়েছে আফগান সরকার। সেই চুক্তির পর তালিকা অনুযায়ী এখন পর্যন্ত ৪ হাজার ৬০০ জন তালেবান সদস্য মুক্তি পেয়েছেন। এ ছাড়া তালিকার বাইরে আরো ৫০০ জন সদস্যকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আফগান সরকার।