পারাবাত এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
মোহাম্মদ খাইরুল আমিন
•
11 জুন 2022, 02:28 দুপুর
•
721 বার পঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে। ট্রেনটি তখন উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকার পতনউষার বাজারের কাছে ছিল। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এই খবর নিশ্চিত করেছেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে কমলগঞ্জ ফায়ার সার্ভিস অফিস।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ঢাকা থেকে সিলেটে যাচ্ছিল ট্রেনটি। এটির খাবারের বগি থেকে আগুনের সূত্রপাক হয়। পরে আগুন পাশের একটি যাত্রীবাহী বগিতেও ছড়িয়ে পড়ে। চালক এরপর ট্রেন থামান। তবে এই আগুনের কারণে কারো কোনো ক্ষতি হয়নি।