শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে প্রবল ভূমিকম্প

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুলাই 2020, 11:21 রাত • 255 বার পঠিত
পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে প্রবল ভূমিকম্প

পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে প্রবল ভূমিকম্প আঘাত হেনেছে। ৭ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানার পর দ্বীপরাষ্ট্রটির সমুদ্র উপকূল এলাকার ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজি জানিয়েছে, স্থানীয় সময় ১২ টা ৫০ মিনিটে ভূপৃষ্ঠের ৮৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ওই এলাকার ক্ষতির বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, উপকূলীয় এলাকার পার্শ্ববর্তী স্থানের জনসাধারণকে ‘বিপজ্জনক’ সামুদ্রিক ঢেউয়ের আশংকার ব্যাপারে সতর্ক থাকতে হবে।