শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পানিতে ভাসছে স্রোতজ বনভূমির উপকূল

অনলাইন নিউজ পোর্টাল • 28 মে 2021, 08:17 সকাল • 747 বার পঠিত
পানিতে ভাসছে স্রোতজ বনভূমির উপকূল

‘ইয়াসের খবর শুনে গ্রামের সবাই মিলে চেষ্টা করেছি গ্রামরক্ষা বাঁধটি বাঁচাতে। সকাল থেকে বাঁধের ওপর মাটি, বস্তা দিয়েছি। কিন্তু দুপুরের আগ মুহূর্তে জোয়ারের পানির প্রবল চাপে বাঁধটি আর রক্ষা করা গেল না। এভাবে বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা গ্রামরক্ষা বাঁধটি জোয়ারের পানির তোড়ে ভেঙে গেলে নিজেদের সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়ে এক মৎস্যচাষি অশ্রুসিক্ত চোখে বলেন, আমাদের এখানের বেশিরভাগ মানুষ মৎস্য চাষের ওপর নির্ভরশীল। এত চেষ্টা করেও বাঁধটিকে রক্ষা করতে পারলাম না। এক নিমিষে ভেসে গেল আমাদের জীবিকা-স্বপ্ন।

ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশ উপকূল অতিক্রম করলেও পানিতে ভাসছে উপকূলের বিভিন্ন এলাকা। উত্তাল রয়েছে বঙ্গোপসাগরসহ বিভিন্ন নদ-নদীর পানি। ফলে ঘূর্ণিঝড় আতঙ্ক কেটে গেলেও জলোচ্ছ্বাস মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে। নদ-নদীর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র ভাঙন।