শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পানি নিয়ে কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষে, নিহত ৩১

অনলাইন নিউজ পোর্টাল • 01 মে 2021, 08:28 সকাল • 652 বার পঠিত
পানি নিয়ে কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষে, নিহত ৩১

 পানি নিয়ে কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছে, আহত হয়েছে বহু মানুষ। সংঘর্ষ এড়াতে ১০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।  সীমান্তে নজরদারি ক্যামেরা স্থাপনের পর বুধবার উভয় পক্ষ একের অপরের দিকে পাথর ছুড়ে মারতে শুরু করে। হতাহতরা সবাই কিরগিজস্তানের। তবে তাজিকিস্তানে কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি। এ ঘটনার পর শান্তিচুক্তি হয়েছে এবং সেনা প্রত্যাহার করা হয়েছে।  এরপরও গোলাগুলির খবর পাওয়া গেছে।
বিতর্কিত এলাকাটি কিরগিজস্তানের বাতকেনে অবস্থিত। বাতকেনের গভর্নর জানিয়েছেন, পানির ওপর নজরদারির সরঞ্জাম অপসারণের ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছিল। কিন্তু পরে তাজিকিস্তান অস্বীকার করে। এ ঘটনার পর দুই পক্ষের সীমান্তরক্ষী বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে।

গত বৃহস্পতিবার উভয়পক্ষের সেনারা গুলি বিনিময় করেছে। তবে স্থানীয় সময় রাত ৮টায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।