শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পানামায় বন্দুকধারীদের গুলিতে তরুণ-তরুণী নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুলাই 2020, 12:30 দুপুর • 217 বার পঠিত
পানামায় বন্দুকধারীদের গুলিতে তরুণ-তরুণী নিহত

বন্দুকধারীদের গুলিতে বেড়াতে গিয়ে প্রাণ হারিয়েছে সাত তরুণ-তরুণী। শনিবার পানামার জগলাবৃত্ত গাতুন লেক থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এরপরই তাদের হত্যার রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ।

পানামার রাজধানী পানামা সিটির ৮০ কিলোমিটার উত্তরে অরণ্যবেষ্টিত গাতুন লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে রয়েছে চার তরুণী ও তিন তরুণ। এদের সবার বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে।

জানা গেছে, ১৪ জনের একটি দল লেকটিতে বেড়াতে গেলে অস্ত্রধারী দুই ব্যক্তি হামলা চালালে সাতজন পালিয়ে বাঁচলেও বাকি সাতজন নিহত হন। হামলাকারী একজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তবে কেন এ হামলা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।