শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পাকুন্দিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী দুই বন্ধু নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 03 নভেম্বর 2024, 04:52 দুপুর • 200 বার পঠিত
পাকুন্দিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী দুই বন্ধু নিহত

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার আজ  নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন- এগারসিন্দুর ইউনিয়নের চরখামা এলাকার কামালের ছেলে পলাশ (১৭) ও আসাদের ছেলে রিয়াদ (১৮)।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি শাখওয়াত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া ও এগারসিন্দুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য শিরিন আক্তার  সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।