শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানকে ৩৭ লাখ ফাইজার ভ্যাক্সিন দিলো যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2021, 10:03 দুপুর • 244 বার পঠিত
পাকিস্তানকে ৩৭ লাখ ফাইজার ভ্যাক্সিন দিলো যুক্তরাষ্ট্র

কোভিড-১৯ মহামারি প্রতিরোধে দেশটির জনসংখ্যাকে টিকাকরণের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার কোভ্যাক্স সুবিধার মাধ্যমে পাকিস্তানকে ফাইজার ভ্যাকসিনের প্রায় ৩৭ লাখ ডোজ সরবরাহ করেছে।
পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ হাজার ৫৫৩ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১শ’ জনের। এর ফলে দেশটিতে মোট সংক্রমিত করোনা রোগীর সংখ্যা ১১ লাখ ৪০ হাজার ৪১১ এবং মৃতের মোট সংখ্যা ২৩ হাজার ৩২০ জনে দাঁড়াল।