শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রশংসা করলেন জাবিহুল্লাহ মুজাহিদ

অনলাইন নিউজ পোর্টাল • 27 সেপ্টেম্বর 2021, 11:30 দুপুর • 317 বার পঠিত
পাকিস্তানের প্রশংসা করলেন জাবিহুল্লাহ মুজাহিদ

আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ-তথ্যমন্ত্রী জাবিহউল্লাহ মুজাহিদ আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন।

পাকিস্তান টেলিভিশনকে (পিটিভি) দেয়া এক সাক্ষাতকারে মুজাহিদ বলেন, আফগানিস্তানের সাথে আরো ভালো সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

তিনি বলেন, পাকিস্তান হলো আমাদের প্রতিবেশী দেশ। আফগানিস্তানের ব্যাপারে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে আফগানিস্তান।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক চায় আফগানিস্তান, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। আমরা চাই, প্রতিবেশী দেশগুলা আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের সমর্থনে ভূমিকা পালন করুক।