পাকিস্তানের লাহোরে আবাসিক এলাকায় বিস্ফোরণ, নিহত ২
অনলাইন নিউজ পোর্টাল
•
23 জুন 2021, 04:42 দুপুর
•
728 বার পঠিত
পাকিস্তানের লাহোরের একটি আবাসিক এলাকায় বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। বুধবার এ ঘটনা ঘটে।
পাকিস্তানে লাহোরের জোহার শহরের একটি হাসপাতালের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলেন , এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।
পুলিশ কর্মকর্তা আরো জানান, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।পাঞ্জাবের চিফ মিনিস্টার উসমান বুঝদার পুলিশের আইজিকে এ ঘটনার তদন্ত দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।