শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানের করাচিতে বন্যায় ২৩ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 29 আগস্ট 2020, 12:13 দুপুর • 232 বার পঠিত
পাকিস্তানের করাচিতে বন্যায় ২৩ জনের মৃত্যু

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে বন্যায়  নারী ও শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার করাচিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে, বাড়ি ও ভবনগুলোর ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক বাসিন্দা। 

যাতায়াতে গণভোগান্তি এড়াতে প্রাদেশিক সরকার শুক্রবার ছুটি ঘোষণা করেছে। বাস্তুচ্যুত পরিবারগুলোকে করাচির স্কুলগুলোতে আশ্রয় দেয়ার নির্দেশ দিয়েছেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী।