পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় দুর্গত ৩কোটি ৩০লাখ মানুষ
মোহাম্মদ খাইরুল আমিন
•
31 আগস্ট 2022, 09:00 সকাল
•
221 বার পঠিত
পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩০ লাখ মানুষ।
জানা যায় গত মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারের পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসনের বিস্তারিত জানানোর সময় তিনি এ তথ্য বলেন।
শাহবাজ শরীফ বলেন, বন্যার কারণে আমাদের অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। এটি সারা পাকিস্তানে ঘটছে।
জুলাই থেকে ধারাবাহিক বর্ষা মৌসুমে অনবরত ভারী বৃষ্টিপাতের ফলে পাকিস্তানের তিন ভাগের বেশি এলাকা প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত বন্যায় এক হাজার ১০০ জনের বেশি পাকিস্তানি মারা গেছেন।
শাহবাজ শরীফ আরও বলেন, আমাদের অবকাঠামো পুনর্নির্মাণ করতে ও বন্যায় আক্রান্তদের সহায়তা করতে আমাদের ১০ বিলিয়ন ডলার খরচ হবে। তাই আমরা আন্তর্জাতিক সহায়তা চাই।