শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানের বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণ

অনলাইন নিউজ পোর্টাল • 23 এপ্রিল 2021, 03:18 দুপুর • 232 বার পঠিত
পাকিস্তানের বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের কোয়েটা শহরে সেরেনা নামে একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে চারজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। ২১ এপ্রিল দিনগত রাতে এ বিস্ফোরণ ঘটে।

পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের গাড়ি পার্কিংয়ের জায়গায় হামলার লক্ষ্যবস্তু ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তিনি আফগান সীমান্তের নিকটবর্তী বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি ঘটনাস্থলে ছিলেন না।

এ বিস্ফোরণের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায়, হোটেলের গাড়ি পার্কিংয়ের জায়গায় আগুন লেগেছে।  

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একটি গাড়ি যা বিস্ফোরক ভর্তি ছিল, সেটি হোটেলটিতে বিস্ফোরিত হয়। তিনি আরও বলেন, চীনা রাষ্ট্রদূত নং রং সে সময় একটি অনুষ্ঠানে ছিলেন। তাই তিনি হোটেলে ছিলেন না।

পাকিস্তানি তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি। সাম্প্রতিক মাসগুলোতে এ গোষ্ঠী ও অন্যান্য জঙ্গি সংগঠন আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চলে হামলা চালাচ্ছে।