শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

মোহাম্মদ খাইরুল আমিন • 03 জুলাই 2022, 04:04 দুপুর • 234 বার পঠিত
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় একটি শহরের কাছে একটি বাস খাদে পড়ে ১৯ জনের মৃত্যু এবং ১৪ জন আহত হয়েছে। এক কর্মকর্তা রোববার এ কথা জানান। 

রাওয়ালপিন্ডি থেকে কোয়েটা যাওয়ার পথে খাইবার পাখতুনখোয়া দানিসারের কাছে একটি পিচ্ছিল সড়কে বাসটি ছিটকে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তা ইজাজ জাফর এএফপিকে এ কথা বলেন।