শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে পাবজি

অনলাইন নিউজ পোর্টাল • 03 জুলাই 2020, 07:52 বিকাল • 369 বার পঠিত
পাকিস্তানে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে পাবজি

অনলাইন গেম প্লেয়ার আননোন’স ব্যাটেলগ্রাউন্ডস বা পাবজি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানে। জনস্বাস্থ্যের ওপর এই গেমের নেতিবাচক প্রভাব নিয়ে সমাজের বিভিন্ন স্তর থেকে একাধিক অভিযোগ ওঠার জেরে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

পাকিস্তার টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ জানায় , পাবজির বিরুদ্ধে অসংখ্য় অভিযোগ জমা পড়েছে। এই গেম এক ধরনের আসক্তি তৈরি করে। আর এতে একবার আসক্ত হয়ে গেলে সময়ের অপচয় হয়। পাকিস্তানে কয়েকজন পাবজি খেলোয়াড়ের আত্মহত্যার ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে, এই গেমে আসক্ত হয়েই তারা আত্মহত্যার পথ বেছে নেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

লাহোর হাইকোর্টের নির্দেশে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ খতিয়ে দেখার জন্য পাবজির বিরুদ্ধে তদন্ত চলছে। তবে পাবজি নিষিদ্ধ করার বিষয়টি সরকারের সাময়িক সিদ্ধান্ত। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জনগণের মতামত চাওয়া হয়েছে। এই গেম নিষিদ্ধ করার নির্দেশিকা আগামীদিনেও বহাল থাকবে? না, তা ফের আগের মতোই চালু থাকবে, সেই বিষয়ে জনমত চাওয়া হয়েছে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে এই বিষয়ে সমাজের সব স্তরের মানুষের মতামত চাওয়া হয়েছে।

#অধঃপতন #অপসংস্কৃতি #নৈতিক অবক্ষয় #সামাজিক অবক্ষয়