পাকিস্তানে রাসায়নিক কারখানায় আগুন, ১৬ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
28 আগস্ট 2021, 11:20 দুপুর
•
238 বার পঠিত
পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচির একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনও আটকা পড়ে আছেন ২৫ জনের মতো। অগ্নিকাণ্ডের সময় কারখানার বেশির ভাগ জানালা ও ছাদের দরজা বন্ধ ছিল বলে জানা গেছে। দেশটির গণমাধ্যম ডন’র এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, করাচির পূর্ব দিকে কারখানাটির অবস্থান। শুক্রবার অগ্নিকাণ্ডের সময় কারখানার বেশির ভাগ জানালা বন্ধ ছিল। কারখানার দ্বিতীয় তলায় আটকা পড়ে বেশির ভাগ শ্রমিকের মৃত্যু হয়। তিনতলা ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
করাচির পূর্বাঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সাকিব ইসমাইল মেমন বলেন, আগুনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।