শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানে কয়লা খনিতে বন্দুক হামলায় ৩ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 22 নভেম্বর 2021, 05:21 বিকাল • 390 বার পঠিত
পাকিস্তানে কয়লা খনিতে বন্দুক হামলায় ৩ জন নিহত

পাকিস্তানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের হারানাই জেলার একটি কয়লা খনিতে বন্দুকধারীর হামলায় তিন শ্রমিক নিহত হয়েছেন। 

হারনাই জেলার জেলা প্রশাসক জানায়, রোববার ভোররাতে হামলাকারীরা কয়লা খনিতে এসে কয়লা শ্রমিকদের ওপর গুলি চালায়, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহতরা আফগানিস্তানের কান্দাহারের বাসিন্দা। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য শাহরাগের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বরে জানান তিনি।

এছাড়া সন্ত্রাসবাদ দমনে নিয়োজিত দল ও স্থানীয় পুলিশ হামলাকারীদের আটকের চেষ্টা করছে বলেও জানান তিনি।

এর আগে এই বছরের আগস্টে, কোয়েটা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে মারওয়ার কয়লাক্ষেত্রে তিন কয়লা শ্রমিককে গুলি করে হত্যা করেছির বন্দুকধারি সন্ত্রাসীরা। রাতে বন্দুকধারীরা ওই এলাকায় ঢুকে খনি শ্রমিকদের হত্যা করে পালিয়ে যায়। পাহাড়ি এলাকায় মোবাইল ফোন পরিষেবা না থাকায় কাছাকাছি চেকপোস্টে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেরিতে তথ্য পেয়েছিলেন।