শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়ি থামিয়ে ২২ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা

মোহাম্মদ খাইরুল আমিন • 26 আগস্ট 2024, 04:51 দুপুর • 427 বার পঠিত
পাকিস্তানে গাড়ি থামিয়ে ২২ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সোমবার বন্দুকধারীরা কমপক্ষে ২২ জনকে হত্যা করেছে। সেখানে বিভিন্ন গাড়ি থেকে তাদেরকে জোরপূর্বক নামিয়ে আনার পর জাতিগত পরীক্ষা করে হত্যা করা হয়। সরকারি কর্মকর্তারা এ জানিয়েছেন। খবর এএফপি’র।

বেলুচিস্তানের মুসাখাইল জেলার সিনিয়র কর্মকর্তা নজিবুল্লাহ কাকার এএফপি’কে বলেন, ‘বেলুচিস্তানের সাথে পাঞ্জাবের সংযোগকারী একটি মহাসড়কে জঙ্গিরা বাস, ট্রাক এবং ভ্যান থামিয়ে কমপক্ষে ২২ জনকে হত্যা করে। এ সময় আরো পাঁচজন আহত হয়।’

তিনি আরো বলেন, ‘নিহতদের মধ্যে ১৯ জন পাঞ্জাবি এবং ৩ জন বেলুচ রয়েছে। তারা বেশিরভাগই
পাঞ্জাবি শ্রমিক।’