পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনবে ইরাক
অনলাইন নিউজ পোর্টাল
•
27 সেপ্টেম্বর 2021, 12:53 দুপুর
•
277 বার পঠিত
আর্জেন্টিনা, নাইজেরিয়ার পর এবার ইরাক পাকিস্তান থেকে ১২টি জেএফ-১৭ যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। খবর ডেইলি পাকিস্তান’র। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স (পিএসি) কামরায় নির্মিত ১২টি যুদ্ধবিমান জেএফ-১৭ বিক্রির জন্য পাকিস্তান ইরাক থেকে আরেকটি আন্তর্জাতিক প্রতিরক্ষা আদেশ পেয়েছে।
সূত্র মতে, প্রতিরক্ষা চুক্তিটি ইরাক ও পাকিস্তান উভয় সরকার অনুমোদন করেছে এবং আগামী মাসে ইসলামাবাদে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। ইরাক সরকার পাকিস্তান থেকে ১২ টি যুদ্ধবিমান কেনার জন্য ৬৬৪ মিলিয়ন মার্কিন ডলার পরিমাণ অনুমোদন করেছে।